ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শীতের বিদায় ঘণ্টা, বাড়বে তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১-২০২৩ দুপুর ১২:৩৫

তীব্র শীতের বিদায় ঘণ্টা বাজার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে ক্রমশ বাড়বে দেশের তাপমাত্রা। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানান এ আবহাওয়াবিদ।

তিনি জানান, আজ দেশে সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

মনোয়ার হোসেন জানান, দেশের ২৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানান, আগামী দুই দিনে দেশে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এমএসএম / এমএসএম

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে