আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ পরোয়ানা জারি করেন। পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত।
মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল ক্রয় করেন। কিন্তু সেটি যথাসময়ে না দেওয়ায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।
আসামির ব্যাংকের নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় পরে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল দেওয়া অথবা চেকের টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন। আসামি তারপরও বাদীকে টাকা না দিয়ে গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে বুধবার (২৫ জানুয়ারি) উপস্থিত হওয়ার দিন ধার্য করেন। ধার্য তারিখে আসামি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ