ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১-২০২৩ দুপুর ২:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেইনি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে বলেই আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে।

সরকারপ্রধান বলেন, মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা দিয়েছেন উচ্চ আদালত। ফলে বাংলাদেশের মানুষের ভোট, গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। আমরা এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে গণতন্ত্রকে সুসংহত করেছি। এ গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকে দৃঢ় করা।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে স্থিতিশীলতা এসেছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। অনেকের অন্তর জ্বালা আছে। আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করেন। এটা তাদের একটা প্রচেষ্টা, যা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

প্রীতি / প্রীতি

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে

প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির

বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?

গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য

সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে

কি হচ্ছে কারিগরি জিডি পদে!