ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে শীতার্তদের পাশে ডাঃ এম এম আক্তারুজ্জামান সোহেল


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:৪৫
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার গরীব অসহায়,দরিদ্র, নারী-পুরুষ। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলেছে।
 
প্রত্যন্ত অঞ্চলে জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াচ্ছেন আলেয়া মেমোরিয়াল ডায়াবেটিক ও হার্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও 'আমাদের ঠিকানা' এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ডাঃ এম এম আক্তারুজ্জামান সোহেল।
 
রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার প্রায় প্রতিটি এলাকায় তিনি সরেজমিনে গিয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করছেন। তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে চৌরা ও চকদেবীরাম,রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা,চান্দাইকোনা দক্ষিণ পাড়া,রায়গঞ্জ বাজারসহ রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার প্রত্যন্ত অঞ্চলে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
 
শীতবস্ত্র বিতরণ নিয়ে তিনি বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।তাই আমি প্রতি বছরেই শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করি। এরই ধারাবাহিকতায় এবছরেও এই শীতবস্ত্র বিতরণ করছি যা চলমান রয়েছে।
 
মানবপ্রেমী রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার সাধারণ মানুষের পাশে থাকা আলহাজ্ব ডাঃ এম এম আখতারুজ্জামান সোহেলের  নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত  মানুষেরা। উল্লেখঃ আলহাজ্ব ডাঃ এম এম আক্তারুজ্জামান সোহেল হলেন স্বাস্থ্য অধিদপ্তর সহকারী পরিচালক, আলেয়া মেমোরিয়াল ডায়াবেটিক ও হার্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক,ফুলজোর ডিগ্রি কলেজের সভাপতি ,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য,সিরাজগঞ্জ জেলা সমিতি,ঢাকা এর কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন।

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করা হবে: জহির উদ্দিন স্বপন

এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী