ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পাঠ্যপুস্তকে ১১ বছর আগে কিছু ভুল ছিল, সেগুলো আবার তোলা হচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ২:১২

পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, পাঠ্যপুস্তকে ১০ থেকে ১১ বছর আগে কিছু ভুলত্রুটি ছিল। সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল। সেই ভুলগুলো নিয়ে এখন আবার কথা তোলা হচ্ছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে যদি কোনো ভুল থাকে, সেটা ঠিক করার জন্য দুটো বিশেষজ্ঞ কমিটি রয়েছে। সে কমিটি আলেম-ওলামাদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে।

তিনি বলেন, এখন কোনো ইস্যু না থাকায় পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু করা হচ্ছে। মির্জা ফখরুল এ বিষয়টাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। তাকে বলবো বইগুলো আগে ভালোভাবে পড়ুন।

বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকসহ নানা সূচকে পাকিস্তানকে, এমনকি ভারতকেও অতিক্রম করেছি। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন বাংলাদেশ ৬০ তম অর্থনীতির দেশ ছিলো। এখন জিডিপিতে বাংলাদেশের অবস্থান ৩৫। আর পিপিপিতে আমরা ৩১ তম অর্থনীতির দেশ। 

তিনি বলেন, বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হয়, যেটা স্বাভাবিক। কিন্তু সবকিছু ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখেছি এক পাকিস্তানি রাজনৈতিক বলছেন, আমরা রুটির জন্য হাহাকার করছি। অন্যদিকে বাংলাদেশ মেট্রোরেল চালাচ্ছে। দুই দেশের যে পার্থক্য, সেটা পাকিস্তানি রাজনীতিবিদের বক্তব্যেই উঠে আসছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের রাজনীতিকদের বক্তব্যে সেটা উঠে আসে না।

এমএসএম / এমএসএম

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা