বিকেলে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বাংলাদেশ সফরে আসছেন আজ (৪ ফেব্রুয়ারি)। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। সফরকালে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন তিন দিনের সফরে ঢাকায় আসেন। এক বছরের ব্যবধানে ঢাকায় আসেছন মালয়েশিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রীতি / প্রীতি
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?
গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য
সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
Link Copied