আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির চেয়ারম্যানের বৈঠক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে. আল ফয়সালের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকালে তারা উভয় দেশের বিভিন্ন বিষয় বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় এসকল খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।
গতকাল বিকালে কোম্পানির হেড অফিস সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত উক্ত বৈঠকে অন্যান্যোর মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।
এমএসএম / এমএসএম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে