জাতীয় গ্রন্থাগার দিবস আজ
‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’-প্রতিপাদ্য সামনে নিয়ে আজ রোববার পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের নানা আয়োজন জানাতে শনিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। বেলা ১১টায় রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে ।
দ্বিতীয় পর্বে সাড়ে ১১টায় অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় গন্থাগার দিবস উদযাপনের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
সভায় স্বাগত বক্তব্য দেবেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। মূল আলোচক বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ড সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক।
তৃতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রয়োজন একটি সুশিক্ষিত ও আধুনিক চিন্তা-চেতনায় সমৃদ্ধ জ্ঞানভিত্তিক জাতি। সরকার দেশের এক হাজার গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন গ্রকল্প’ বাস্তবায়ন করছে। এটা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতার জীবন ও কর্ম শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তথ্য প্রযুক্তির অভাবিত উন্নয়নস্রোতে পরিবর্তনের নতুন ধারার বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রন্থাগারের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে, পাশাপাশি গ্রন্থাগারগুলোকে ডিজিটালাইজেশনের জন্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
প্রীতি / প্রীতি
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা