ঈদের দিন বৃষ্টির আভাস
সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে বুধবার। তবে ঈদে দুর্ভোগ পোহাতে হতে পারে বৃষ্টির জন্য। ঈদের দিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ঈদের দিন একটানা বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যাবে। তবে ঈদের দিন ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সামান্য আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।
ঈদের আগের দিন অর্থাৎ মঙ্গলবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
প্রীতি / প্রীতি
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখছি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী