বিমানবন্দরের সেবায় প্রবাসীরা যেন গর্ববোধ করেন : প্রতিমন্ত্রী
প্রবাসীরা বিদেশে গিয়ে কষ্ট করে দেশের জন্য টাকা আয় করে নিয়ে আসেন। আর তারা যখন বিদেশ থেকে দেশে আসবেন, তাদের যেন বিমানবন্দরে ভালো সেবা দেওয়া হয়। বিমানবন্দরের সেবায় যেন তারা গর্ববোধ করেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা বলেন। এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল পরিদর্শন করেন তিনি। এ সময় যাত্রীসেবা ও এর মান উন্নয়নে বিভিন্ন নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরে ইমিগ্রেশন, কাস্টমস হল, চেক-ইন কাউন্টার, প্রবাসী কল্যাণ ডেস্ক ও গ্রিনচ্যানেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন দিক নির্দেশনা দেন এবং যাত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, প্রবাসী যাত্রীদের হয়রানি করা যাবে না। তারা বিদেশে গিয়ে অনেক কষ্ট করে দেশের জন্য টাকা আয় করেন। বিমানবন্দরে তাদেরকে ভালো সেবা দিতে হবে। বিমানবন্দরের সেবায় যেন তারা গর্ববোধ করেন।
ইমিগ্রেশনে অনেক সময় লম্বা লাইন হয় এবং প্রবাসীদের কেন হয়রানি পোহাতে হয় প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, যাদেরকে সন্দেহজনক মনে হবে তাদেরকেই যেন জিজ্ঞাসাবাদ করা হয়। আর যাদেরকে বিনা কারণে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা তো হয়রানির পর্যায়ে চলে যাবে।
তিনি বলেন, আজ সকালে বিমানবন্দরে এসে আমি ইমিগ্রেশনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এবং প্রবাসী যাত্রীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছেন, ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি তাদের। আমি ইমিগ্রেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি যাতে করে রেন্ডম জিজ্ঞাসাবাদ না করা হয়। একজন যাত্রী যেন অনুভব করতে পারেন ইমিগ্রেশনের লোকজন তাদের সহায়তার জন্য এখানে বসেছেন।
পরে ইমিগ্রেশনের লোকজন আশ্বস্ত করেছেন যে, কোনো রেন্ডম জিজ্ঞাসাবাদ করা হয় না। যেসব যাত্রীকে সন্দেহজনক মনে হবে তাদেরই শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে। ই-গেইটগুলো কবে থেকে পুরোপুরি চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ই-গেইটগুলো চালু আছে। শতভাগ চালু করতে আরও সময় লাগবে।
অন-অ্যারাইভাল ভিসার যাত্রীদের বিমানবন্দরে সমস্যায় কেন পড়তে হয় জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়ে সমস্যা নিরসনে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
পরে প্রতিমন্ত্রী ইমিগ্রেশন থেকে প্রবাসী কল্যাণ ডেক্সের সামনে গিয়ে তাদের কার্যক্রমের বিষয়ে জানতে চান। তখন সংশ্লিষ্টরা প্রতিমন্ত্রীকে তাদের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের সেবা আরও উন্নত করার পরামর্শ দেন এবং দিক নির্দেশনা দেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ বিমান ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ