ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : সমাজকল্যাণমন্ত্রী
বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে জনশক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে পড়াশোনা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। সরকারের এ মেয়াদে ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে রাশেদ মেনন বলেন, সব অনুষ্ঠানে ইশারা ভাষা ব্যাবহার করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি সব পর্যায়ে ইশারা ভাষা চালু করা প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করলে তারা উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। পরে অনুষ্ঠানে মন্ত্রী বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রীতি / প্রীতি
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না