শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আর মাত্র কয়েক ঘণ্টা পরে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। রাজধানীবাসী শেষ সময়ে পশুর হাটে ভিড় করছেন। পছন্দের পশু কিনে ক্রেতারা খুশি হলেও বিক্রি অনেকটাই কম বলছেন বিক্রেতারা। মঙ্গলবার (২০ জুলাই) গাবতলীর পশুরহাট ঘুরে এমনটাই জানা যায়।
সকাল ১০টার সময় রাজধানীর শ্যামলী থেকে গাবতলীর হাটে এসেছেন রেজাউর রহমান রাসুল। আড়াই ঘণ্টা ঘুরে মাঝারি ধরনের একটি গরু কিনেছেন। রাতুল বলেন, ঈদের আগের দিন গাবতলীর হাটে ভিড় বাড়তে শুরু করেছে। ৭৫ হাজার টাকা দিয়ে মাঝারি ধরনের একটি গরু কিনেছি। গরু টা কিনতে আড়াই ঘণ্টা হাটে ঘুরছি। দাম একটু কমেছে। আরও কমলে ভালো হতো।
কাজীপাড়া থেকে হাটে এসেছেন মো. ফায়েক। দুই ঘণ্টা ঘুরে কিনেছেন মাঝারি ধরনের গরু। তিনি বলেন, আমি গরু কিনেছি ৬৮ হাজার টাকা দিয়ে। সকালে হাট ঘুরে মনে হচ্ছে দাম একটু কমেছে। ঈদের বাজার কখন বাড়ে কখন কমে নিশ্চিত করে কিছু বলা যায় না। সকালে ১১টায় বৃষ্টি নেমেছিল। আমার মনে হয় বৃষ্টি না নামলে হাটে আরো ভিড় হতো।
চুয়াডাঙ্গা থেকে ১৩টি গরু নিয়ে গাবতলীর হাটে এসেছেন মন্টু বেপারী। বৃহস্পতিবার (১৫ জুলাই) হাটে এসে এখন পর্যন্ত বিক্রি করেছেন ৪টি গরু। তিনি বলেন, ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। আজকে একটু দাম কমেছে। কিন্তু ক্রেতারা ঠিকমতো বড় গরুর দাম বলছে না। গরু আনার খরচের ঙ্গে বেড়েছে গরুর খাবারের মূল্য। আমরা বেপারীরা সঠিক দামে গরু বিক্রি করতে না পারলে ক্ষতিগ্রস্ত হব।
মন্টু বেপারী বলেন, আশা করছি বিকেল থেকে বড় গরুর ক্রেতারা হাটে আসবে। বড় গরুর ক্রেতারা মনে করছেন চাঁদ রাতে গরুর দাম কমবে। যদি বিক্রি করতে না পারি তাহলে গরু ফিরিয়ে নিয়ে যাবো। কি আর করার আছে।
জামান / জামান
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল