দূষণে শীর্ষে পোল্যান্ড, পঞ্চম স্থানে ঢাকা
ঢাকায় বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর বুধবার সকালে ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।
আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান।
এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে বুধবার সকালে ওই স্তরে নেই কোনো শহরই।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো বাতাসের মান অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আইকিউ এয়ারের তালিকায় দেশটির অবস্থান ১০১তম।
পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।
প্রীতি / প্রীতি
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী
পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট
ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই
বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে