ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মার্চে কাতার যেতে পারেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৩ বিকাল ৫:৭

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব (এলডিসি-৫) আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের রাজধানী দোহায় হতে যাচ্ছে। এতে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোহায় যাওয়ার সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দোহায় আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে।

সেহেলী সাবরিন আরও বলেন, এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলে আমরা আশা করছি।

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় দোহায় এলডিসি-৫ এর সম্মেলনে সরকারপ্রধান শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। 

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার