করোনা : ১৭৩ জনের মৃত্যু
গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোর সংখ্যায় নিম্নমুখীর খবর এল।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারা দেশে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। ঈদের ছুটি থাকায় নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তও কমেছে। এর আগের দিন ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।
এর আগে মঙ্গলবার করোনায় ২০০ জন, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা গিয়েছিল।
এমএসএম / এমএসএম
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
Link Copied