আইইবির প্রেসিডেন্ট আবদুস সবুর, সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু
দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।
চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।
চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।
এছাড়া, আইইবির ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মো. হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্মানি সম্পাদক পদে মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি'র ১৮টি কেন্দ্রে, ৩৩টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে আইইবি সদর দপ্তরে ১০টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
'উন্নত জগৎ গঠন করুন' এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে পেশাজীবিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।
প্রীতি / প্রীতি
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার