ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সিরিয়ার জনগণের জন্য বাংলাদেশের মানবিক সহায়তা হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ২:১১

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়ার জনগণের জন্য দেওয়া মানবিক সহায়তা প্যাকেজ হস্তান্তর করা হয়েছে। ত্রাণ সহায়তা বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে সিরিয়ার দামেস্কে পৌঁছানোর পর তা হস্তান্তর করা হয়।

আম্মানে নিযুক্ত (সিরিয়ায় দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও সিরিয়ার স্থানীয় প্রশাসন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী মোতাজ দুয়াজি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বাংলাদেশের এই মানবিক সহায়তা প্যাকেজে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতবস্ত্র রয়েছে। সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে যথাযথ সমন্বয় ও বিতরণের জন্য ত্রাণ সামগ্রীগুলো পরে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সিরিয়ার প্রতি গভীর সমবেদনা জানান। সিরিয়ায় সফলভাবে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এএফডি, বিএএফ ও এমডিএমআর-এর সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক সহায়তা প্যাকেজ পাঠানোর পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত। ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।

প্রীতি / প্রীতি

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে