ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৩:০

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও মোংলায় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহায়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

সূত্র : বাসস

প্রীতি / প্রীতি

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে