সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন সাহাবুদ্দিন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও এসময় উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময়ও করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী- রোববার (১২ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিকেলে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করা হয়।
মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী সাহাবুদ্দিন একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার