শনিবার জাপান থেকে আসবে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা
টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় আগামী শনিবার জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০টি টিকা আসবে দেশে। পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় দেশে আরও টিকা আসতে থাকবে বলেও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য অধিধপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে তাদেরকে এই টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে।
এর আগে গত ৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, ‘জাপানের কাছ থেকে ২৫ লাখ টিকা পাওয়া যাবে বলে আশা করছি। কয়েকদিন আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টিকা নিয়ে আমার কথা হয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে আমরা এ টিকা চেয়েছি।’
আবদুল মোমেন আরও বলেছিলেন, কোভ্যাক্সের আওতায় এসব টিকা বিনামূল্যে পাওয়া যাবে। এ ছাড়া কোভ্যাক্সের আওতায় ইউরোপ থেকে আরও ১০ লাখ টিকা আসবে।
টিকা নিয়ে গত ১৯ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক সাংবাদিকদের বলেছিলেন, আগস্টের মধ্যে আরও এক কোটি ২৯ লাখ টিকা দেশে পৌঁছাবে। এই এক কোটি ২৯ লাখ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ, সিনোফার্মের ৪০ লাখ এবং জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ টিকা রয়েছে। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ টিকার ১০ লাখ উপহার হিসেবে পাওয়া যাবে। বাকি ৩০ লাখ কেনা হয়েছে।
প্রীতি / প্রীতি
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী