উৎসবমুখর আয়োজনে “বসন্ত উৎসব” পালিত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১লা ফাল্গুন ১৪২৯/ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ উৎসবমুখর পরিবেশে স্বনামধন্য শিল্পীদের অংশ গ্রহণে পরিবেশিত হয়েছে সংগীত, কবিকন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও শিল্পীদের অংশগ্রহণে বসন্তের পোষাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির নান্দনিক আয়োজন। অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোমুগ্ধকর এ্যাক্রোবেটিক প্রদর্শনী, কবি কন্ঠে কবিতাপাঠ করেন কবি নির্মলেন্দু গুণ, সঙ্গীত পরিবেশন করেন মন্টি দাস, ক্লোজআপ ওয়ান খ্যাত সালমাসহ একাডেমির গুণী শিল্পীরা। এছাড়াও পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক দলের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে বক্তব্য রাখেন মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো. আবুল মনসুর। এছাড়া সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলার একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ঋত্বিক নাট্যজন জনাব লিয়াকত আলী লাকী, সবাইকে সত্য সুন্দর ও কল্যাণের চর্চা করার আহ্বান জানিয়ে তিনি বলেন ফাল্গুনের রং সবার জন্য কল্যানের বার্তা বয়ে আনুক। নব ফাল্গুনের এই বর্ণিল উৎসবে বিশেষ আয়োজন হিসেবে নান্দনিক সজ্জায় সজ্জিত ১০ জন দর্শককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার