ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইইউ :  কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ১:৩৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আওয়ামী লীগও চায় একটি ভালো, ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, যদিও নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। ২০১৩-১৪ সালের মতো আবারও আগুন সন্ত্রাসের ওপর ভর করে সরকার উৎখাত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পায়তারা করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করার কথা ইউই রাষ্ট্রদূতদের জানিয়েছে আওয়ামী লীগ। এসময় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক বলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা প্রত্যাশা করেন বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো লুকিয়ে ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ করতে আসেনি। আগেই দাওয়াতপত্র দিয়ে সময় নিয়ে সকলকে জানিয়ে সাক্ষাৎ করেছি বলে জানান তিনি।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে শান্তিপূর্ণভাবে বৈঠক হয়েছে। আগামী নির্বাচন কেমন হবে বিএনপি নির্বাচনে আসবে কিনা ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলে তা জানা যায়, এসময় ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তাদের সাথে রাজনৈতিক ও ব্যবসা-বাণিজ্য নিয়েও কথা হয়েছে। 

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য অনেক পরিবর্তন হয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের অবদানেই হয়েছে। পঁচাত্তরের পর আওয়ামী লীগ সরকারের আমলেই আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রীতি / প্রীতি

‘বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে’

মাদকের আধিপত্য নিয়ে গেন্ডারিয়ায় দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৪

সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি

সংসদে নিজ দপ্তরে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

রেলওয়ের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, যেসব নির্দেশনা দিলো ডিএমপি

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি করার প্রস্তাব