ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১০:২৩

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। গত দুইমাস ধরে প্রায় দিনই এই তালিকায় শীর্ষে থাকছে নগরটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩২৯। এই মাত্রাকে বলা হয় ‘ঝুঁকিপূর্ণ’।

এ ছাড়া তালিকায় ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ঘানার আক্রা। স্কোর ২২৩ নিয়ে তৃতীয় চীনের বেইজিং। স্কোর ২০০ নিয়ে চতুর্থ পাকিস্তানের লাহোর এবং পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৪।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।

জাতীয় বক্ষ্যব্যাধি হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান খান জানান, মানব শরীরের শ্বাসতন্ত্র, চোখ ও ত্বক সরাসরি বাতাসের সঙ্গে সম্পৃক্ত। বায়ুদূষণের কারণে এগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতিতে মেগাসিটি ঢাকাকে বাসযোগ্য করে তুলতে, সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ বিশ্লেষকেরা।

প্রীতি / প্রীতি

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে