শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য
বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। শুক্রবার ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা।
এ সময় পুলিশ সদরদপ্তরের ডিআইজি রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।
পুলিশ সুপার জনাব মো. মহিদুল ইসলামের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-2 এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ শুরু হয় ১৯৮৯ সালে। গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে।
প্রীতি / প্রীতি
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার