ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

২৫ ফেব্রুয়ারি থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ৩:২১

আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরি ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া শনিবার (১৮ ফেব্রুয়ারি) বলেন, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে গেজেট জারি করার কথা থাকলেও তা হয়নি।

কিন্তু দু-মাসেরও বেশি সময় পার হলেও কোনো ঘোষণা হয়নি।

তিনি বলেন, ‘গত বছরের ২৮ নভেম্বর সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরি ঘোষণা না হলে ওই দিনই রাত ১২টা ১ মিনিট (২৫ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। আমরা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। ’

নৌযান শ্রমিকরা জানান, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত বছরের ২৭ নভেম্বর থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেন তারা। সংকট নিরসনে ২৮ নভেম্বর মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সেই সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা এবং এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন। 

প্রীতি / প্রীতি

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে