ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিদায় নিয়েছে শীত, আসছে বৃষ্টির দিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ১২:২৬

কাগজে-কলমে শীত শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। শীতের সময়টাতে বাংলাদেশে সাধারণত বৃষ্টিপাত খুব একটা দেখা যায় না। তাই শীত মৌসুম শেষ হতেই আবহাওয়ার পূর্বাভাসে আসছে বৃষ্টির কথা। 

আবহাওয়া অধিদপ্তর গতকালের পূর্বাভাসেও বৃষ্টির কথা জানিয়েছিল। আর আজ (রোববার) সকালে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।   

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।  

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।  

আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২%।  আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।  

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।  

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে