২১ ফেব্রুয়ারি ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ (২১ ফেব্রুয়ারি) যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় রাজধানীর কিছু সড়ক বন্ধ থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
যেসব রাস্তা বন্ধ থাকবে-
১. শাহবাগ ক্রসিং
২. টিএসসি ক্রসিং
৩. দোয়েল চত্বর ক্রসিং
৪. হাইকোর্ট ক্রসিং
৫. শহিদুল্লাহ হল ক্রসিং
৬. জিমনেশিয়াম মাঠ গেইট
৭. রোমানা ক্রসিং
৮. জগন্নাথ হল ক্রসিং
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং
১০. নীলক্ষেত ক্রসিং
১১. পলাশী ক্রসিং
১২. বকশি বাজার ক্রসিং
১৩. চাঁনখারপুল ক্রসিং
উল্লিখিত সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক পথ নির্দেশনা:
• বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক
• চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক
• টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক
• উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক
পায়ে হেঁটে চলাচল:
পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং ও শহিদুল্লাহ হল ক্রসিং।
গাড়ি পার্কিংয়ের স্থান:
P-1 → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)।
P-2 → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইনশৃঙ্খলা বাহিনী)।
P-3 → নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার