ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চার দিন বিরতির পর করোনার টিকাদান শুরু 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২১ দুপুর ১২:৪৯

ঈদের ছুটির তিন দিন এবং শুক্রবারসহ (সাপ্তাহিক ছুটির দিন) চারদিন বন্ধ থাকার পর আজ (২৪ জুলাই) থেকে ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে যারা আজকে টিকা নেয়ার ক্ষুদে বার্তা পেয়েছেন তারা টিকা নিতে বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে যাচ্ছেন। বর্তমানে দেশে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা প্রদান করা হচ্ছে।

বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কনভেনশন সেন্টারে প্রবাসীসহ অনেকে টিকা নিতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন টিকাদানের স্থান পরিবর্তন করে পরীবাগে ডক্টরস ডরমিটরিতে নেয়া হয়েছে। কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণকাজ শুরু হওয়ায় স্থান পরিবর্তন করা হয়। তবে আগে থেকে অবহিত না হওয়ায় অনেকেই সেখানে টিকা নিতে ছুটে আসেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। টিকার মজুত শেষ হওয়ায় প্রথম ডোজের টিকা নিলেও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা এখনো অনেকেই পাননি। তবে কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের উপহারের প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে আজ বিকেলে। যারা দ্বিতীয় ডোজের টিকা পাননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেয়া হবে। এছাড়াও সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নেন তিন হাজার ৩১৯ জন, ফাইজারের প্রথম ডোজ নেন ৫০ হাজার ১০৪ জন এবং মর্ডানার প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৫৩৭ জন।

জামান / জামান

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু