ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই : সিটিটিসি প্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৩ দুপুর ৪:১২

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিসিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশে নিরাপত্তা কার্যক্রমে অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা মনে করে এই সময়টা তাদের দিকে আইনশৃঙ্খলা বাহিনী কম মনোযোগ দেবে। ইতিপূর্বে এমনটাই হয়েছে। তবে এখন নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বাড়ার সুযোগ নেই।

তিনি বলেন, আগে সিটিটিসি ছিল না। কারণ তখন জঙ্গিবাদ নিয়ে স্পেশালি কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না। তবে এখন সিটিটিসির কাজ জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা তাদের আগের স্পেসটা (জায়গা) পাবে বলে আমি মনে করি না। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, শামিন মাহফুজ সপরিবারে নিখোঁজ রয়েছেন। তাকে গ্রেপ্তার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে বলে আশা করি। 

পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বোম দেশে না কি দেশের বাইরে পালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। 

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে