পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি
পুলিশ সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, হামলার হুমকির বিষয়ে আজ (বৃহস্পতিবার) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠিটি আসে। এ সংক্রান্ত বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। জিডির সূত্র ধরে এ বিষয়টি তদন্ত করার জন্য ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বলা হয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করবে।
চিঠিতে হুমকি দিয়ে কী লেখা আছে জানতে চাইলে মো. শহীদুল্লাহ বলেন, চিঠিতে বলা হয়— ‘বাংলা একাডেমি সংশ্লিষ্টদের ওপর ও বইমেলায় বোমা হামলা করা হবে। যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়, অথচ এ বিষয়ে পুলিশ কেন প্রতিবাদ করে না? সে কারণে পুলিশ সদর দপ্তরে হামলা করে পুলিশ হত্যা করা হবে।’
এদিকে শাহবাগ থানার সাধারণ ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলামের সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার