ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দুই মন্ত্রীর বইমেলায় যাওয়ার কর্মসূচি হঠাৎ স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ২:৫৯

অমর একুশে বইমেলায় দুটি আলাদা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের। কিন্তু শুক্রবার সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা দুটি বার্তায় জানানো হয়েছে তারা বই মেলার অনুষ্ঠানে যাচ্ছেন না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর ক্ষুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

আজ বিকেলে ‘সংবাদপত্র স্মারক গ্রন্থে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ওবায়দুল কাদের। এ বইটির সম্পাদনা করেছেন ওবায়দুল কাদের। 

গতকাল বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে আসা চিঠিতে পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়।    

এমএসএম / এমএসএম

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে