ঢাকার আরো ১৩ পরিবহনে চালু হচ্ছে ই-টিকিটিং
ঢাকা মহানগরে তৃতীয় পর্যায়ে আরও ১৩টি পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
আমন্ত্রণপত্রে বলা হয়, ঢাকা মহানগরে ৩য় পর্বে ১৩টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতা বলেন, রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়াসহ বেশ কয়েকটি এলাকার বাসে এটি চালু করা হবে। বিস্তারিত মঙ্গলবার জানানো হবে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার