ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দেশে পৌঁছেছে প্রবাসীদের উপহারের ২৫০ মোবাইল ভেন্টিলেটর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৭-২০২১ দুপুর ১২:০

করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের উপহার হিসেবে পাঠানো ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর দেশে পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটর বহনকারী বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আব্দুল্লাহ, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সিএমএসডি’র পরিচালকসহ স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে মোবাইল ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর গ্রহণ করে তা সিএমএসডিতে পাঠানো হয়েছে।

জামান / জামান

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ