ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে দেখা করেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান। এটি তার তৃতীয় ঢাকা সফর।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে টনি ব্লেয়ার ঢাকা এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

টনি ব্লেয়ার লেবার পার্টির হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে