ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিকেতনে এসি বিস্ফোরণ : দগ্ধ গোপাল মল্লিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ১১:৫৩

রাজধানীর গুলশানের নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি বলেন, শনিবার সকালে নিকেতন থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে দুইজন আসে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় গোপাল মল্লিক নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আরেকজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

গোপাল মল্লিকের বাবা ডিজেন মল্লিক বলেন, আমাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জয় নারায়ণপুর গ্রামে। আমার ছেলে নিকেতনের এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এমএসএম / এমএসএম

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে