ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৫-৩-২০২৩ দুপুর ১:৫৬
“কংগ্রেস এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি” এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শ্রীপুরে বাংলাদেশ কংগ্রেস এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।শনিবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠানে বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কংগ্রেস অচিরেই একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।
 
বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০আসনে প্রার্থী দিবে। এ লক্ষ্যে দলের শীর্ষ নেতারা কাজ করে যাচ্ছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন বলেও তিনি জানান।
 
বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান,জেলা ছাত্র কংগ্রেসের সদস্য সচিব এনামুল ইসলাম, উপজেলার আমলসার ইউনিয়নের সভাপতি নাসিম মন্ডল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, শ্রীকোল ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন মুন্সী প্রমুখ।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে