চীন-বাংলাদেশ কালচারাল নাইটে জমকালো পরিবেশনা
ঢাকার চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল 'চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট'। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে নান্দনিক এ আয়োজন মঞ্চায়িত হয়। এতে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন দেশ দুটির শিল্পীরা। চীনের ইউননান থেকে আসা শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।
এ অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজন আলোকিত করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, 'এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দু'দেশের মানুষকে আরো বেশি কাছে আনবে। এগিয়ে নেবে উন্নয়নের পথে।'
জমকালো এ আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, 'বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখতে পারে ভালোমানের সংস্কৃতি। এক্ষেত্রে এক হয়ে কাজ করবে বাংলাদেশ ও চীন।' মানবিক বাংলাদেশ, রেড ফিশসহ বিভিন্ন আয়োজন নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেয়া বিশিষ্ট অতিথি ও দর্শকরা।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার