টিকার জন্য ১ কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
দেশে করোনা টিকা গ্রহণের নিবন্ধনকারীর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে ১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়, ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ২১ জন। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে।
এদিকে শনিবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন। এছাড়া শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে। একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৮০ জন ও নারী ৪৯ হাজার ৭৮৪ জন।
এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬৮৬ জন ও নারী ৫৪২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৭ জনে।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ