ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচন নিয়ে সংকট দেখছেন সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৩ বিকাল ৫:৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংকট দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটের মুখে পড়বে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে ‘জাতীয় ভোটার দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি ডিজি, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমরা একটা সংকটে আছি, তাতে সন্দেহ নেই। কারণ ভোট নিয়ে আমরা এখনও রাজনৈতিক কোনো ঐক্য দেখতে পাচ্ছি না। এটা খুব প্রয়োজন। যদি ঐক্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা চাই না, নির্বাচনের পূর্বে বা নির্বাচনের সময়ে কোনো রাজনৈতিক সংকট তৈরি হোক।

আগামী ভোটার দিবসগুলোতে সকল অংশীজনদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, আমরা একটা খাবার তৈরি করে নিজেরাই খেয়ে ফেলব না। আমি আমাদের সহকর্মীদের বলব, ভোটার দিবসে আমরা যদি আরও অনেক বিশিষ্টজন ও অংশীজনদের আমন্ত্রণ জানাতে পারি বা তাদের সমবেত করতে পারি তাহলে তারও একটা ইতিবাচক ফল হতে পারে। এ জিনিসটা (ভোটার দিবস) নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্প্রসারন করা প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনা এখনও আস্থাভাজন হয়ে ওঠেনি। আজকেও পত্রিকায় দেখলাম জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থাপনায় আস্থার জায়গা শূণ্যের কোঠায় নেমে এসেছে। এটা সম্পূর্ণ সত্য নয়, তবে কিছুটা হলেও সত্য। ভোটারদের আস্থা বর্ধিত করতে হবে। মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমাদের দায়িত্ব রয়েছে। নির্বাচন আয়োজক হিসেবে ভোটার এডুকেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 

এমএসএম / এমএসএম

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি

স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন, আত্মসমর্পণ স্ত্রীর

‘বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে’

মাদকের আধিপত্য নিয়ে গেন্ডারিয়ায় দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৪

সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি

সংসদে নিজ দপ্তরে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

রেলওয়ের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী