ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রস্তাবনা নিয়ে বিএনএফের জরুরি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৫-২০২১ বিকাল ৬:২১

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রস্তাবনা নিয়ে বিএনএফ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে তোপখানায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৯ মে) অনুষ্ঠিত হয়।

সভায় যেসব প্রস্তাব গৃহীত হয়েছে সেগুলো হলো- হেফাজত কানেকশনে যড়যন্ত্র-চক্রান্তকারীদের বিরুদ্ধে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্য গড়ে তোলা, জাতীয় বাজেট হতে হবে সম্পদের সুষম বণ্টনভিত্তিক গণতান্ত্রিক সমাজের উপযোগী বাজেট, স্বাস্থ্যসেবা খাতসহ সকল সেবা খাতে বরাদ্দ বাড়ানো, কোভিড-১৯ মহামারী চলাকালে উচ্চ‍াভিলাষী নতুন মেগা প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকা, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ও গঙ্গা বাঁধ নির্মাণ এবং ডেল্টা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, সকল মন্ত্রণালয় ও বিভাগকে পুনর্গঠন করে বর্তমান মন্ত্রিসভায় পরিবর্তন এনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলসমূহকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রতিষ্ঠা।

এছাড়াও জরুরি সভায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের যেসব সৈনিক ও জোয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি নিরন্তর সমবেদনা জ্ঞাপন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে প্রতিরক্ষা বাজেট বরাদ্দের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া, উন্নয়ন ও অগ্রগতির সর্বগ্রাসী শত্রু দুর্নীতিবিরোধী অভিযানকে সফল করার জন্য অবিলম্বে দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠন করা, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থানকারি মিয়ানমারের রাখাইন প্রদেশের নাগরিক রোহিঙ্গাদের দ্রুত সে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারকে নানামুখী তৎপরতা গ্রহণ করতে আহ্বান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ, টিকা উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নিয়োগসহ সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

 

জামান / জামান

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই