আজ থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে বিআরটিএর সেবা
আজ সোমবার (২৬ জুলাই) থেকে সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (২৫ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২৬ জুলাই থেকে শুধু জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএর বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতিপত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদ প্রাপ্তি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে। এছাড়া লকডাউন চলাকালে বিআরটিএর মাধ্যমে মোটরযানের কর ও ফি আদায় করতে অনলাইন ব্যাংকিং চালু রয়েছে।
এতে আরো বলা হয়, বিআরটিএর অন্যান্য সেবা কার্যক্রম যেমন- সব পেন্ডিং কাজ নিষ্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, রুট পারমিট নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ