ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চৈত্রের সকালেই প্রশান্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ১১:৩৪

বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র। একইসঙ্গে বসন্ত ঋতুরও দ্বিতীয় মাস। তবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় দাবদাহ বয়ে যাওয়ায় প্রকৃতি থেকে ‘বসন্ত’ হাওয়া উড়ে যায়। গরমের অস্বস্তিতে পড়েন রাজধানীবাসীও।

এ অবস্থায় বুধবার (১৫ মার্চ) সকালে চৈত্র মাসের প্রথমদিনেই বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। তাতে গত কয়েকদিনের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

এদিন সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বইছিল ঠান্ডা হাওয়া। রাজধানীর কোনো কোনো এলাকায় সকালেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। তবে সকাল ১০টা নাগাদ প্রকৃতি আঁধার করে ভেঙে পড়ে আকাশ। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ৮ মার্চ সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছিলেন, আগামী ১৫ মার্চ থেকে ১৯ শে মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার আশঙ্কা (৭০ থেকে ৮০ শতাংশের বেশি) রয়েছে। যা এরইমধ্যে প্রমাণিত হয়েছে। 

এমএসএম / এমএসএম

কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব