ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এবারের ইফতার বাজারে শতভাগ নিরাপদতা নিশ্চিত করার চেষ্টা করে উদাহরণ সৃষ্টি করা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ১:৪৩

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর চকবাজার এলাকায় জামাল সর্দার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিরাপদ ইফতার প্রস্তুত, বিক্রয় ও পরিবেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক কমশালা আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মো. আব্দুল কাইউম সরকার। তিনি তার বক্তব্যে পোড়াতেলের ব্যবহার নিষিদ্ধ করার উপর জোর দিয়ে বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার পাবার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এবারের ইফতার বাজারে শতভাগ নিরাপদতা নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব বাবর আলী মীর। তিনি বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা করতে হলে মোবাইল কোর্টের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে, এজন্য মানুষের বিবেককে জাগ্রত করতে হবে।

কর্মশালায় ৯০ জন খাদ্যকর্মী নিরাপদ খাদ্য আইন, নিরাপদ ইফতার ব্যবস্থাপনা, পোড়াতেলের ব্যবহার ও ক্ষতিকর প্রভাব, ফলের পুষ্টিগুণ এবং ইফতার প্রস্তুতিতে অনুজীবীয় দূষক ও এর প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবুল হাসনাত মো. সোলায়মান, বিএফএসএ'র কর্মকর্তা অভিরূপ সাহা ও মেহরীন যারিন তাসনীম।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে