ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হজের বিমান ভাড়া আর কমানো সম্ভব না : এমডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৩:২২

হজের বিমান ভাড়া ১ লাখ ৯৮ হাজার থেকে কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম।বৃহস্পতিবার (১৬ মার্চ)  তিনি এ কথা বলেন।

বুধবার (১৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে হজের বিমান ভাড়া দেড় লাখ করার সুপারিশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে বিষয়টিকে 'মিথ্যা' বলে দাবি করেন বিমানের এমডি।

তিনি বলেন, গতকাল বৈঠকে আমিও ছিলাম। সেখানে আলোচনা হয়েছে যে হজ প্যাকেজের কোনো খরচ কমানোর সুযোগ আছে কি না, ভাড়া কমানোর সুযোগ আছে কি না, হজযাত্রীদের আরও কিছু কমফোর্ট (ছাড়) দেওয়া যায় কি না ইত্যাদি। কিন্তু সুনির্দিষ্টভাবে দেড় লাখ বা এধরনের কোনো শব্দ উচ্চারণ বা সুপারিশ করা হয়নি।

এমডি বলেন, হজের ১৬টি খরচের খাত রয়েছে। তার মধ্যে বিমানভাড়া মাত্র একটি খাত। এছাড়াও বিমান হজের ২ লাখ ১০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছিল। পরে সবার সঙ্গে বৈঠক করে ১ লাখ ৯৮ হাজারে নামানো হয়। সে সময় আমরা ডলারের এক্সচেঞ্জ রেট ১০৬ টাকা ধরে ভাড়া নির্ধারণ করেছি। এর মধ্যে যদি ডলারের দাম বাড়ে আমাদের ভাড়া আরও বেড়ে যাওয়ার কথা। তবে আমাদের ১ লাখ ৯৮ হাজার টাকাই নিতে হবে।

তিনি আরও বলেন, হজ ফ্লাইটের পুরো ভাড়া বিমান নিচ্ছে না। এর মধ্যে ১২ হাজার টাকা ট্যাক্স রয়েছে। এগুলো বাদ দিয়ে টিকিটপ্রতি বিমান ১ লাখ ৮০ হাজার থেকে ৮২ হাজার টাকা পাবে।

বিমানের হজ ভাড়া আদৌ কমানোর সুযোগ আছে কি না? পক্ষ থেকে জানতে চাইলে এমডি বলেন, আমরা যেই ভাড়া ধরেছি এটা সায়েন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়েছে। তাছাড়া ২ লাখ ১০ হাজার টাকার ভাড়া কমিয়ে ১ লাখ ৯৮ হাজার করা হয়েছে। আর কমানো যায় না। তবে একটা কথা, হজের ক্ষেত্রে যাত্রীদের জন্য সর্বোচ্চ কনসিডার করে বিমান। এটাই আমাদের নীতি। হজে আমরা মানুষকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। যার মধ্যে বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে