ওয়াসার পানির দাম জোনভিত্তিক হওয়া উচিত
ওয়াসার পানির দাম জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসার বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ঢাকার অভিজাত এলাকার পানির মূল্য আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক। একসময় পানির জন্য হাহাকার হতো আন্দোলন হতো, ডিজগাস্টিং সিচুয়েশন ক্রিয়েট হতো। আজ ঢাকা ওয়াসা সে অবস্থান থেকে ফিরে এসেছে। আপনি যখন গুলশানে থাকবেন তখন পানির দাম ১৫ টাকা, আবার যাত্রাবাড়ীর দিকে যখন থাকবেন সে পানির দামও ১৫ টাকা। এছাড়া ঢাকার আশেপাশে যারা থাকছেন যেখানে ওয়াসা সার্ভিস দিচ্ছে সেখানেও পানির দাম ১৫ টাকা। কিন্তু আপনি গুলশানে থাকবেন, এক্সট্রা ফ্যাসিলিটিজ নিচ্ছেন, তাহলে আপনার কাছে তো পানি একই দামে বিক্রি করা যাবে না।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ না হলে শহরে নাগরিকদের দুর্ভোগ কমবে না। এজন্য সুষ্ঠু পরিকল্পনার ওপর জোর দিতে হবে। বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি যেকোনো ইউটিলিটি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সেই তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ পড়ে এবং সেবা দেওয়া বিঘ্নিত হবে।
মন্ত্রী আরও বলেন, ২০০৯ সালে ওয়াসার রাজস্ব সংগ্রহ ছিল ৪০০ কোটি। বর্তমানে তা বেড়ে ২০০০ কোটি টাকায়ে উন্নীত হয়েছে। কারণ এখন সব মানুষ পানি পায়। উন্নত অনেক দেশের তুলনায় আমাদের দেশের সম্পদে বৈষম্য কম। এখন বাংলাদেশের গ্রামের অর্থনীতিও অনেক শক্তিশালী। জনসংখ্যার আধিক্যের কারণে ঢাকায় বায়ুদূষণ ও যানজট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে। এতে ঢাকা শহরের মানুষের কর্মস্পৃহা এবং কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তবে ঢাকাকে দূষণমুক্ত করতে হবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ।
এমএসএম / এমএসএম
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে
কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি
স্বামীকে খুন করে ৯৯৯-এ ফোন, আত্মসমর্পণ স্ত্রীর
‘বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে’
মাদকের আধিপত্য নিয়ে গেন্ডারিয়ায় দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৪
সংসদের সামনে শিক্ষিকা হত্যা : উদ্ধার বাইক নিয়ে ধোঁয়াশা, ছায়া তদন্তে ডিবি
সংসদে নিজ দপ্তরে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস
চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী
বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
রেলওয়ের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্বে তিন কর্মকর্তা
দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী