ঢাবির মেধাবী শিক্ষার্থী এখন ‘মোটরসাইকেল চোর’
মোটরসাইকেল চুরির অভিযোগ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন— রেজা মো. সাইমুন ওরফে তরুণ (৩৫) এবং সাদমান সাকিব (২৯)।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে মিরপুর মডেল থানার রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১৯ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার) রাতে মিরপুর মডেল থানার রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
মেধাবী শিক্ষার্থী থেকে দুর্ধর্ষ চোর
ওসি মোহাম্মদ মহসীন বলেন, তরুণ ছিলেন মেধাবী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। কিন্তু স্নাতক শেষ করতে পারেননি। ২০১৫ সালে ৪র্থ বর্ষে থাকাকালে বহিষ্কার হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন। এরপর কিছুদিন একটি গানের দলে ছিলেন, বিভিন্ন স্টেজ শো করতেন। কিন্তু পরে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পড়েন। ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে মুন্সীগঞ্জে বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার সাজাও হয়। গ্রেপ্তার অপর আসামি সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির অধীনে ডিআইপিটিআই ধানমন্ডি ৩২ ক্যাম্পাস থেকে ২০১৫ সালে ডিপ্লোমা করেন।
ইউটিউব থেকে শেখেন চুরিবিদ্যা
মিরপুর মডেল থানার ওসি বলেন, সাধারণত অন্যরা মোটরসাইকেল চুরি অপর কোনো চোর থেকে শিখলেও তরুণ শিখেছেন নিজে নিজে। আর এক্ষেত্রে তিনি সহযোগিতা নেন ইউটিউব থেকে। মোটরসাইকেলের তালা কীভাবে ভাঙে সেটা শেখেন প্রথমে, যা নিজের মোটরসাইকেলে প্রয়োগ করেন। এরপর শুরু করেন চুরি। প্রথম প্রথম ধরা না পড়লেও পরে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হন। সর্বশেষ ২০২১ সালে গ্রেপ্তার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পান। জামিনে বেরিয়ে গতকাল রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়েন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার