হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান
হজ ব্যবস্থাপনা ও ভাড়া সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিকেল সাড়ে ৩টায় কুর্মিটোলায় বলাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য রাখবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম।
সংবাদ সম্মেলনের বিষয় সম্পর্কে বিস্তারিত না জানালেও বিমান সূত্রে জানা গেছে, সম্প্রতি হজের খরচ বৃদ্ধির পেছনে অনেকেই বিমানের সমালোচনা করেছেন। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, সংবাদ সম্মেলনে বিমান-এর হজ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময় করবেন এমডি।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। এবার বিমানের হজ ফ্লাইট ভাড়া প্রায় ৪২ হাজার টাকার মতো বৃদ্ধি করে ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার