নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বাংলাদেশি পণ্যের জন্য নতুন বৈশ্বিক বাজার অন্বেষণের জন্য একটি উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রপ্তানি সংক্রান্ত ১১তম বৈঠকে বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রী রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় বাজারকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার অন্বেষণ করার জন্য বিশ্বব্যাপী একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের সেই বাজার ধরতে হবে।
বর্তমান রপ্তানি নীতি যেটির মেয়াদ ২০২৪ সালে শেষ হচ্ছে সেটির সংশোধন, পরিবর্তন ও উন্নতির মাধ্যমে আরও চার বা পাঁচ বছরের জন্য একটি নতুন রপ্তানি নীতি প্রণয়ন করতে বলেন।
তিনি বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, নিষেধাজ্ঞা, যুদ্ধের পাল্টা নিষেধাজ্ঞা এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে যে চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে তা বিশ্লেষণ করে নতুন রপ্তানি নীতি গ্রহণ করা উচিত।
শেখ হাসিনা বলেন, রপ্তানি বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন কারণ এটি ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়।
সূত্র : বাসস।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার