ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ইন্টারভিউ ছাড়াই দ্রুত ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২১ বিকাল ৫:২৮

করোনা পরিস্থিতি মোকাবেলায় ইন্টারভিউ ছাড়াই নতুন করে আট হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে। সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা আর কত কাজ করবেন? নতুন চার হাজার ডাক্তার আমরা নিচ্ছি, চার হাজার নার্সও নেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে নেয়া হচ্ছে। তিনি বলেন, তাদের ইন্টারভিউ আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ নেয়ার দরকার নেই। পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। তাড়াতাড়ি তাদের কাজে যোগদানের সুযোগ দেয়া হোক। সে ব্যবস্থাও আমরা করেছি।  

চলমান কঠোর বিধিনিষেধ নিয়ে হতাশা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের চতুর্থ দিন চলছে। রাস্তাঘাটে যেভাবে মানুষ বের হচ্ছে, গাড়িঘোড়া চলছে তাতে আমরা খুবই দুঃখিত। কারণ তাতে লকডাউন ভাঙছে। তারা নিজেদের ক্ষতি করছে। তিনি বলেন, লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি হবে। হাসপাতালে জায়গা হবে না। অর্থনীতি ও উৎপাদনে প্রভাব পড়বে।  

হাসপাতালের ৯০ শতাংশ আসনে রোগী ভর্তি জানিয়ে তিনি বলেন, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, করে যাব। বঙ্গমাতা কনভেনশন সেন্টার আমরা উদ্বোধন করছি। এরপর কোনো ভবন নেই যে, আমরা কিছু করব, হাসপাতাল স্থাপন করব। 

এমন বাস্তবতায় বিধিনিষেধ নিয়ে বিকল্প চিন্তা আছে কিনা- জানতে চাইলে তা নাকচ করে দেন মন্ত্রী। তিনি বলেন, অল্টারনেট প্রস্তাব নেই। লকডাউন মানাতে হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্বে আছেন, তাদের আরো কঠোর হতে হবে। জরিমানা করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে। তারপরও মানছে না। কিন্তু মানাতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ।

এমএসএম / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল