আইসিটি প্রতিমন্ত্রীর সাথে টেক বেইজড “ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ" তৈরি বিষয়ে বৈঠক
দেশে টেক বেইজড “ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ" তৈরির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল কর্পোরেশন ও মেডট্রনিক পিএলসি এর প্রাক্তন চেয়ারম্যান ওমর ইশরাকের নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সাথে আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আধুনিকায়ন ও স্মার্ট করার লক্ষে আইসিটি বিভাগ, মেডট্রনিক ল্যাবস, ব্র্যাক ও আই-হেলথ সলিউশন লিমিটেডের যৌথ উদ্যোগে টেক বেইজড “ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ" তৈরির পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডাটাবেজ হেলথ কেয়ার পাইলট প্রকল্প গ্রহণের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিক খসড়া তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, মেডট্রনিক ল্যাবস এর গ্লোবাল মার্কেট প্রেসিডেন্ট রুচিকা সিংহল, আই হেলথ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুখ আলম, ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ, আই-হেলথ সলিউশন এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আনিকা আহমেদ ও আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন
নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত
এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক
মোংলায় পৌঁছেছেন তারেক রহমান
ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি
৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী